ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুমিল্লায় নগরীর নিজ বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স এলাকার একটি বাসা থেকে মিলন বিবি (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন বিবির গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।

পুলিশ রাতে নিহতের সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তার মা মিলন বিবিকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে প্রতিবেশীরা ফোন করে তাকে জানান, তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় আছে। পরে তারা দ্রুত এসে খোঁজাখুঁজি করে খাটের নিচে বেডসিটে জড়ানো অবস্থায় মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তানজিনা আক্তার আরও জানান, তাদের কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরেই কেউ তার মাকে বাসায় একা পেয়ে হত্যা করেছে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান,‘ধারণা করা হচ্ছে, ওই নারীকে একদিন আগেই হত্যা করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুমিল্লায় নগরীর নিজ বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫