ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে (তেজগাঁও-হাতিরঝিল-শেরেবাংলা নগর) বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কাওরান বাজারের প্রগতি ভবনের সামনে নির্বাচনি জনসভায় তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক তার বক্তব্যে বলেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে হবে। যারা কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব পুরানো দিনের কথা।”

জনগণকে দেওয়া বিশেষ প্রতিশ্রুতিতে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি প্রতি ছয় মাস অন্তর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষকে নিয়ে গণশুনানি করবো। সরাসরি মানুষের সুখ-দুঃখের কথা শুনে তৃণমূল থেকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।”

সাইফুল হক বলেন, ঢাকা-১২ আসন বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, আগামী নির্বাচনে এই আসনের সচেতন জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য আলহাজ এল রহমান, যুগ্ম সমন্বয়কারী আকবর খান, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক এবং তেজগাঁও ও হাতিরঝিল থানা বিএনপির শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল কারওয়ান বাজার ও নাখালপাড়া এলাকা প্রদক্ষিণ করে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

আপডেট সময় ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬