নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এক নারীকে এবং বাকী দুইজনকে দেড়টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক করা হয়।
আটক রকিবুল ইসলাম দূর্জয় মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার বাসিন্দা। অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেলার মিষ্টি সুভাস এবং তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো: আকবর হোসেনের স্ত্রী। এরা সকলেই আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসে তারা এবং জয় বাংলা স্লোগান দেন। এসময় তাদেরকে আটক করা হয়।’

নিজস্ব সংবাদ : 


























