ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’ Logo এনসিপির তিন নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ—সাদিক কায়েমের প্রশ্ন Logo সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি Logo দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার Logo ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে রামদা, চাপাতি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে: সাদিক কায়েম Logo প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, জবি ছাত্রদলের প্রতিবাদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ Logo ফকিরহাটে অসদুপায় অবলম্বনে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার Logo শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

কারাগারে পড়াশোনা করতে চান সাবেক এমপি সাবিনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন, দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেক (এমপি) সাবিনা আক্তার তুহিন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি।’

শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন। গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড় থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এখন পর্যন্ত তাকে পাঁচ মামলা গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন তার আইনজীবী। এরমধ্যে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধের আইনের মামলা রয়েছে।

সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০১৪ সালের মার্চে শপথ নেন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তুহিন। পরে ঢাকা-১৪ আসনে যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের প্রতিদ্বন্দ্বী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবিনা আক্তার তুহিন। চলতি বছরের ২৩ জুন গ্রেপ্তার হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’

কারাগারে পড়াশোনা করতে চান সাবেক এমপি সাবিনা

আপডেট সময় ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন, দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেক (এমপি) সাবিনা আক্তার তুহিন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি।’

শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন। গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড় থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এখন পর্যন্ত তাকে পাঁচ মামলা গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন তার আইনজীবী। এরমধ্যে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধের আইনের মামলা রয়েছে।

সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০১৪ সালের মার্চে শপথ নেন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তুহিন। পরে ঢাকা-১৪ আসনে যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের প্রতিদ্বন্দ্বী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবিনা আক্তার তুহিন। চলতি বছরের ২৩ জুন গ্রেপ্তার হন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481