ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কর্নেল অলির ছেলেকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াত ও এনসিপি প্রার্থী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ হাসান আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে মুহাম্মদ হাসান আলী ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নেতাকর্মীদের নিয়ে এই আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবো।’

এ প্রসঙ্গে মুহাম্মদ হাসান আলী বলেন, ‘জোটগত আসন সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদুয়ান হৃদয় বলেন, ‘আমাদের শুধু মাত্র চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে প্রার্থী আছে। চন্দনাইশে এনসিপি থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কর্নেল অলির ছেলেকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াত ও এনসিপি প্রার্থী

আপডেট সময় ০১:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫