ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে তারা। কিন্তু সেই কথা রাখেনি দলটি। খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি।

গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে। কিন্তু নির্বাচনের তফশিল ঘোষণার আগমুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি।

আজ (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দিনাজপুর-৩ আসনও রয়েছে। সেখানে শাপলা কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।

এছাড়া দিনাজপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী

আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫