ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের (এএসসি) সব সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসি অ্যান্ড এস) এই কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান এই আহবান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের সব অধিনায়কের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান এএসসিসি অ্যান্ড এস-এ পৌঁছলে তাঁকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের

আপডেট সময় ০৩:৫১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫