ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধানc

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। গতকাল সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া-কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানায়। বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট-বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট-ওসিএন্ডএস, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধানc

আপডেট সময় ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫