ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)- সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ এর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি বিভিন্ন স্থান হতে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থসক্ষম জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত আরম্ভের পরিকল্পনা সকলকে অবহিত করেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮.০০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ এর এ্যাফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫-২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়। পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।

উক্ত সভায় সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাঁরা অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, নির্বাচন কমিশনার এবং কমিশনের সদস্যদের একটি সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫