ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’; নতুন তদন্তের দাবি রাশেদ খাঁনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করতে শহীদ ওসমান হাদীকে একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

তার ভাষ্য, জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী এবং বুয়েট শিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত ‘জুবায়ের’ নামে এক ব্যক্তি ওসমান হাদীকে ওই আসন ছেড়ে অন্য আসন থেকে নির্বাচন করার পরামর্শ দেন।

এমনকি ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে বিষয়টি তদন্তের স্বার্থে জুবায়েরের পরিচয় ও বর্তমান অবস্থান উদ্ঘাটনের দাবি জানান তিনি।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামে একজন ব্যক্তি শহীদ ওসমান হাদীকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে। শহীদ ওসমান হাদীকে বলা হয়, ঢাকা-৮ আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবে, এখানে নির্বাচন না করে অন্য আসনে নির্বাচন করার জন্য।

কিন্তু শহীদ ওসমান হাদী স্পষ্ট জানিয়ে দেয়, ৫০০ ভোট পেলেও সে ঢাকা-৮ আসনেই নির্বাচন করবে। ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে বিতর্ক সৃষ্টি হবে, এ জন্য আর সাদিক কাইয়ুমকে নমিনেশন দেয়নি জামায়াত। এমন তথ্যই আমার কাছে এসেছে।

জুবায়ের সম্পর্কে যতোটুকু তথ্য পেয়েছি, সে আমেরিকায় থাকত। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ফিরে এসে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করে। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও সে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। হ্যাঁ, আমি তার কথায় বলছি, যার সম্পর্কে কিছুদিন আগে শহীদ ওসমান হাদীর ভাই ফেসবুকে পোস্ট করেছিলেন। আমি তাকে মোটেও সন্দেহের চোখে দেখছি না। কিন্তু তদন্তের স্বার্থেই জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা দরকার। জুবায়ের কি এখনো দেশে আছে নাকি আবারও আমেরিকায় ব্যাক করেছে?

কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’; নতুন তদন্তের দাবি রাশেদ খাঁনের

আপডেট সময় ০৭:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬