ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

এসএসসি পরীক্ষায় অনুপস্থিতি ৩৪ হাজার ছাড়াল, বহিষ্কার ৪০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার মোট ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪০ জনকে। ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে ২১ পরীক্ষার্থীকে। একই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন। ইংরেজি পরীক্ষায় সর্বোচ্চ বহিষ্কারের ঘটনা ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে। সেখানে ৮ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৫, রাজশাহী বোর্ডে ৩, ময়মনসিংহ বোর্ডে ২ এবং ঢাকা, কুমিল্লা ও সিলেট বোর্ডে একজন করে মোট ৩ জন বহিষ্কৃত হয়েছে। তবে যশোর ও দিনাজপুর বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। আর অনুপস্থিতিতে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে ৩ হাজার ৫৯৯ পরীক্ষার্থী  অংশ নেয়নি পরীক্ষায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৫৯ , যশোরে ১ হাজার ৯৭৭, চট্টগ্রামে ১ হাজার ৫৬৬, কুমিল্লায় ১ হাজার ৪১৯, বরিশালে ১ হাজার ৪৭৩, দিনাজপুরে ১ হাজার ৫৮৭, ময়মনসিংহে ১ হাজার ৮৮ এবং সিলেটে ৮৩১ জন অনুপস্থিত ছিল।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত পরীক্ষায় বহিষ্কার হয়েছে ১৫ জন এবং অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৬৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৯ শতাংশ। দেশের ৭৪১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা বোর্ডে গণিত-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯২ জন। ৬৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ২৫ হাজার ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২২ হাজার ৮৯ জন। এই বোর্ডে অসদুপায়ের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪ জনকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

এসএসসি পরীক্ষায় অনুপস্থিতি ৩৪ হাজার ছাড়াল, বহিষ্কার ৪০

আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬