ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এশিয়া কাপ: রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বললেন, অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা। একাদশে পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন টেইট। চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিথ আসালাঙ্কার দলও।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে বল গড়াবে।

এদিকে বলা চলে লঙ্কানদের কাঁধে চড়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এবার তাদেরই বিপক্ষেই লড়তে হবে বাইশগজে। তবে এবারের দায়িত্বটা নিজেদের কাঁধেই। টিম বাস থেকে নেমে অনুশীলনে যাওয়ার পথে সেই ভাবনাটা নিশ্চয়ই আছে টাইগার শিবিরে।

ম্যাচের আগে দলের পেস বোলিং কোচ শন টেইটকে প্রশ্ন করা হয়েছিল আফগান–লঙ্কান লড়াই নিয়ে। আবুধাবিতে ভাগ্য নির্ধারণের ম্যাচ চলাকালীন কী চলছিল লিটন–তাসকিনদের মনে?

শন টেইট বলেন, হোটেলে বসে আমরা সবাই শ্রীলঙ্কা–আফগানিস্তান দেখেছি, ম্যাচটা জমেছিল বেশ। সত্যি কথা বলতে কিছুটা স্নায়ুচাপ আমাদেরও ছিল, তবে দিনশেষে ভাগ্য সহায় হয়েছে। বাকি কাজটা এখন আমাদেরই করতে হবে।

যদিও গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে ৫ উইকেট নিয়েও ১৪০ পেরোতে পারেনি টাইগাররা। যা ৩২ বল হাতে রেখেই টপকে যায় সিংহের দল। তবে আবুধাবির অতীত ভুলে এবার বর্তমানে চোখ লাল–সবুজের।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা আমাদের চেনা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতাটা ভালোই হবে। লঙ্কানদের সঙ্গে শেষ ম্যাচটা ভুলে গিয়ে জেতার জন্যই খেলব। একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা জানি না, তবে সম্ভাবনা আছে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনের তেমন সময় নেই লঙ্কানদের হাতে। আফগান ম্যাচের জয়টাই তাদের জন্য কাজ করবে বাড়তি টনিক হিসেবে। আর বাংলাদেশ? সে তো অতি চেনা প্রতিপক্ষ।

অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কানদাম্বি বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা প্রায়ই খেলি, গত দুই–তিন মাসেও প্রায় ৪ থেকে ৫টা ম্যাচ খেলেছি। সুতরাং আমরা ওদের শক্তি ও দুর্বলতা দুটোই ভালোভাবে জানি। ছেলেরা বাংলাদেশের সঙ্গে ভালো করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এশিয়া কাপ: রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

আপডেট সময় ১১:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫