ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এলডিপি দল বিলুপ্ত করে বিএনপিতে ১০ হাজার নেতাকর্মীর যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে। এলডিপির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে চান্দিনাসহ কুমিল্লা উত্তর জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। দীর্ঘদিন সক্রিয় এলডিপি বিলুপ্ত হয়ে বিএনপিতে একীভূত হওয়ায় মাঠ পর্যায়ের রাজনীতি আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ড. রেদোয়ান। এর আগে চান্দিনায় এলডিপি নেতাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়ভাবে এলডিপির সাংগঠনিক শক্তি থাকলেও জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব সীমিত ছিল, তাই বিএনপির সঙ্গে একীভূত হওয়া ‘রাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়া’ হিসেবে দেখা হচ্ছে।
ড. রেদোয়ান আহমেদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের প্রায় ৮ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। দেশব্যাপী এই সংখ্যা প্রায় ১০ হাজার বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এলডিপির সক্রিয় নেতাকর্মীদের যোগদান শুধু সংখ্যাগত নয়, সাংগঠনিক দিক থেকেও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ।
যোগদানের পর চান্দিনায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলা সদর, মাধাইয়া, জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীক হাতে মিছিল বের হয়। ড. রেদোয়ান আহমেদের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রীর ইমেজও বিএনপির জন্য অতিরিক্ত সুবিধা এনে দেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চান্দিনায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আগের চেয়ে সুসংহত হয়েছে। এলডিপির বিলুপ্তি স্থানীয় বিরোধী ভোট বিভাজনও কমাবে। ফলশ্রুতিতে, আসনের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে এবং বিএনপির অবস্থান মাঠ পর্যায়ে শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এলডিপি দল বিলুপ্ত করে বিএনপিতে ১০ হাজার নেতাকর্মীর যোগদান

আপডেট সময় ১২:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫