ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এমপিওভুক্ত শিক্ষকদের মাঠ না ছাড়ার আহ্বান সামান্তা শারমিনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি শিক্ষকদের মাঠ ছাড়ার আহ্বান না দিয়ে আন্দোলনে দৃঢ় থাকার কথা বলেন এবং জানান, এনসিপি তাদের পাশে রয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত থেকে সমর্থন জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সামান্তা শারমিন।

সামান্তা শারমিন বলেন, ‘সংবিধান নিয়ে ঐক্যমত্য কমিশন অনেক বোঝাপড়া করতেছে। আমরা কমিশনে বোঝাপড়া করতে চেয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে। আমরা এগুলা নিয়ে বোঝাপড়া করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ভাগবাটোয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। এনসিপি তো ভাগবাটোয়ারায় যায় নাই। ভাগবাটোয়ারার স্বাক্ষর তো কালকে হয়েছে। আমরা বলছি সব নাগরিকের কাছে যদি উন্মুক্ত করা না হয়, সামনে তাদের দিনে কী আসতেছে সেটার মধ্যে এনসিপি স্বাক্ষর করবে না। এভাবে করে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা যেকোনো যৌক্তিক দাবির পাশে থাকতে বাধ্য। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বোধ করি। কিন্তু বাকি রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা আপনারা নাও দেখতে পারেন। এতে আশা হত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বললেন, ‘যারা সত্য ও ন্যায়ের পথে থাকবে তারা যে এক সময় বিজয়ই হবে তা ১৫ বছরের পরে আমাদের ২ হাজার মানুষ হারায়ে, ৫০ হাজার মানুষ অঙ্গহানি হওয়ার পরে আমরা শিখছি। এটা ভুলে যাওয়া যাবে না।’

এই নেত্রী বলেন, ‘নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা কোনভাবেই ক্ষুন্ন হবে না। শিক্ষকদের মর্যাদা কোনভাবেই ক্ষুন্ন হবে না। শিক্ষাকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো যাবে না। আপনারা মাঠ ছাড়বেন না আমরা আপনাদের সঙ্গে আছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এমপিওভুক্ত শিক্ষকদের মাঠ না ছাড়ার আহ্বান সামান্তা শারমিনের

আপডেট সময় ০৪:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫