ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালেন পুতিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

চলমান সংঘাতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মানবিক সহায়তা হিসেবে প্রথম দেশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে প্রায় ১৩ টন ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের হাসপাতালগুলোতে দেখা দেওয়া সংকট মোকাবিলায় এই সহায়তা পাঠানো হয়েছে।

ক্রেমলিনের এই পদক্ষেপকে ইরানের চলমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ আই-৭৬ বিমানে এই বিশাল ত্রাণ বহরটি আজারবাইজানে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে এই চিকিৎসা সরঞ্জামগুলো ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই এই জরুরি সহায়তা পাঠানো হয়েছে। গত কয়েক সপ্তাহের টানা বোমাবর্ষণ এবং বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ার ফলে ইরানের চিকিৎসা ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ও রাশিয়ার কৌশলগত মিত্রতা এক নতুন রূপ নিয়েছে। এই হামলা শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা যান। মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনির হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটিকেও রাশিয়া সমর্থন জানিয়ে আসছে।

যুদ্ধের কারণে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল ব্যাহত হলেও আজারবাইজানের মধ্য দিয়ে যাওয়া এই স্থলপথটি ইরানের জন্য বর্তমানে একটি লাইফলাইন হিসেবে কাজ করছে।

সূত্র: আনাদোলু

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালেন পুতিন

আপডেট সময় ১০:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬