ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য থেকে কিছু দূরে ভূমধ্যসাগরীয় এলাকার একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি। বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে দেশটিতে।

রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জন হিলি বলেন, ‘আমরা মনে করি না যে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট, এই অঞ্চলে একটি শাসনব্যবস্থা ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে এবং সেখান থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে। এর জবাবে আমাদের ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও জানান, শনিবার ইরানের হামলায় বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট শব্দে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, শহরের পূর্ব অংশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এখনো অস্পষ্ট থাকলেও প্রাথমিক খবরে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আপডেট সময় ০৬:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬