ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এবার কুয়েতের সঙ্গে ‘জ্বালানির বিনিময়ে প্রতিরক্ষা’ চুক্তির পথে হাঁটছে পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জ্বালানি খাতে সহযোগিতা এবং বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

সূত্রগুলো জানিয়েছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে এই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে একটি সূত্র সতর্ক করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত বছর সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ফলে দেশটি যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে বলে ইসলামাবাদে উদ্বেগ বাড়ছে। গত সোমবার (১৩ জুলাই) ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালানোর পর পারমাণবিক শক্তিধর পাকিস্তান ইরানকে সতর্কবার্তা দিয়েছে। ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদি আরবে যেকোনও আক্রমণকে তারা নিজেদের ওপর আক্রমণ হিসেবেই গণ্য করবে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে প্রশিক্ষণ ও যৌথ মহড়ার জন্য কুয়েতের সঙ্গে পাকিস্তানের একটি সীমিত পরিসরের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তবে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার মতে, কুয়েত এখন পাকিস্তানের কাছ থেকে সৌদি আরবের মতো একটি শক্তিশালী সামরিক প্রতিশ্রুতি আশা করছে। এর মধ্যে রয়েছে–স্থলভাগে কয়েক হাজার পাকিস্তানি সৈন্য মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সুবিধা।

আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘কুয়েতের চাহিদা অনেক দীর্ঘ। তবে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই মুহূর্তে আমরা কোনও যুদ্ধরত (দেশে) সৈন্য মোতায়েনের কথা ভাবছি না এবং সেটি সম্ভবও নয়।’

এদিকে সূত্রমতে, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরির কাজ করছে, যা পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বর্তমান চুক্তির চেয়ে আলাদা। পাশাপাশি, বাহরাইনও একই ধরনের চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে এবং জর্ডান অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়ে চুক্তি করতে আগ্রহী।

পাকিস্তান এসব দেশে সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বিনিয়োগ নিশ্চিতের চেষ্টা করছে। যেমন কুয়েতের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা চায় ইসলামাবাদ।

পাকিস্তানের একটি সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে বন্ডেড ফুয়েল স্টোরেজ বা জ্বালানি মজুত ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা যাচাই করছে কুয়েত। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে বিদ্যমান ডিজেল সরবরাহ চুক্তি আরও শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এবার কুয়েতের সঙ্গে ‘জ্বালানির বিনিময়ে প্রতিরক্ষা’ চুক্তির পথে হাঁটছে পাকিস্তান

আপডেট সময় ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬