ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এবার ওসিদেরও লটারিতে বদলি হবে- ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারদের (এসপি) মতো এবার দেশের থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় পদায়ন করা হবে। এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসপি নির্বাচনের ক্ষেত্রে ইতোমধ্যেই স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনা হয়েছিল। এরপর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয় এবং বাকিদের লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রক্রিয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েনি। এসপিদের এই পদ্ধতির ধারাবাহিকতায় ওসিদেরও লটারির মাধ্যমে বদলি করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনকালীন পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে এবং সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে তিনি দাবি করেন, সরকার দুর্নীতি কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সড়কে চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি, কিন্তু তা কমানোর জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এবার ওসিদেরও লটারিতে বদলি হবে- ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫