ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনসিপির মনোনয়ন ফরম কিনলেন আ.লীগ নেতা!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম বাচ্চু।

রাজধানী ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

খুরশেদ আলম বাচ্চু বিএনপির বহিস্কৃত ও বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং গোমাস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

এ বিষয়ে বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ বলেন , কে কোথায় গিয়ে মনোনয়ন নেবে এটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। এক সময় সে আমাদের সংগঠনে ছিল। কিন্তু সংগঠন বিরোধী কাজে সঙ্গে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়। তার পর থেকে সে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়। এখন এনসিপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। মুখে বড় কথা বললেও এনসিপি ২৪-এর চেতনা কতোখানি ধারন করে সেটাই প্রশ্ন।

এদিকে, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক ইমরান ইমনকে অন্য দলের নেতা এনসিপির মনোনয়ন ফরম কিনতে পারবে কিনা এমন প্রশ্ন করলে তিনি জানান, ফরম কেনার ক্ষেত্রে আমরা কাউকে বাধা দেয়নি, ওপেন একটা কল দিয়েছে সবার জন্য। তবে যাচাই-বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনসিপির মনোনয়ন ফরম কিনলেন আ.লীগ নেতা!

আপডেট সময় ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫