ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘এনসিপির কমিটি থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

শহীদ জিয়াউর রহমানের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এটা তো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর কাপড়ের হাটের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম কাটতে হবে। তা নাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম বলেন, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনে শাপলা কলির প্রার্থী হয়েছেন। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করতে নবগঠিত এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলীসহ দলীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘এনসিপির কমিটি থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’

আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫