ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনসিপিতে যোগ দিলেন সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিবুল্লাহ খোকন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মহিবুল্লাহ খোকন বলেন, ‘রাজনৈতিক দল ছাড়া একা জনগণের অধিকার সুরক্ষা রাখা যায় না। রাষ্ট্র মেরামতে এনসিপির মতো দলের যোগদান সময়োপযোগী মনে করছি, জুলাইকে তারা ধারণ করে বলে বোধ করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আকিফ ইসলাম আদিব ও মোহাম্মদ ইসহাক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন শাহীন ইভা।

অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকনের এনসিপিতে যোগদানকে কেন্দ্র করে ভোলা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনসিপিতে যোগ দিলেন সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিবুল্লাহ খোকন

আপডেট সময় ১২:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬