ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এখনও প্রায় ৩ কোটি বই পায়নি শিক্ষার্থীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বছরের প্রথম দিনে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার রেওয়াজ থাকলেও এবারও যথাসময়ে তা সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিকের পাঠ্যবই সরবরাহ সম্ভব হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা সব পাঠ্যবই পায়নি। মূলত, টেন্ডার দেরিতে দেওয়ায় মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ পিছিয়ে পড়ে। এর জেরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায়নি।

রবিবার (১১ জানুয়ারি) এনসিটিবি জানায়, বর্তমানে দুই কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি পাঠ্যবই সরবরাহ হয়নি। শতাংশ হিসেবে সরবরাহ এখনও সম্পন্ন হয়নি ১৩ দশমিক ৬৩ শতাংশ।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে বই সরবরাহ সম্পন্ন হবে বলে দাবি করছে এনসিটিবি। যদিও এর আগে বই সরবরাহের তারিখ ঘোষণা করলেও তাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।

পাঠ্যবই সরবরাহের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, “গত ১০ জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী মাধ্যমিকের (ইবতেদায়িসহ) ১৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৬৫টি পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হবে।”

গত ৪ জানুয়ারি এনসিটিবি ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতির তথ্য দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়েছিল, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, সব শিক্ষার্থীদের নিকট পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পৌঁছে দেওয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সব স্তরের সকল বইয়ের অনলাইন সংস্করণ গত বছরের ২৮ ডিসেম্বর আপলোড করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এখনও প্রায় ৩ কোটি বই পায়নি শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬