ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এক রাতে সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতভর চলা এ হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়া মধ্যাঞ্চলের ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে বড় আকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সুমি ও খারকিভ এলাকাও ছিল হামলার লক্ষ্যবস্তু।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ার ছোড়া ৩৭টি ড্রোন ও ১৪টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে তারা ২৮৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে শীত মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর এমন হামলা চালানো মস্কোর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি বলেন, শুধু চলতি মাসেই গ্যাস অবকাঠামোতে ছয়টি বড় হামলা হয়েছে, যা দেশের গ্যাস উৎপাদনে বড় প্রভাব ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এক রাতে সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

আপডেট সময় ০১:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫