ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এক টাকা হারাম আমাদের পেটে যাবে না: সারজিস আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,আমরা এইটুকু আপনাদের বলতে পারি আমরা আপনাদের একশত টাকা দিতে পারি আর নাই পারি কিন্তু আমরা এক টাকা কারো কাছ থেকে নিব না। আমরা ওয়াদা করে যেতে চাই কারো এক টাকা হারাম আমাদের পেটে যাবে না।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র–জনতার যে অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থানে লড়াইটা কোন ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না। লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে না। লড়াইটা ছিলো পুরো সিস্টেমের বিরুদ্ধে। যেই সিস্টেমে টাকা ছাড়া কাজ হয় না, যেই সিস্টেমে আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না, যেই সিস্টেমে টাকা দিয়ে ভূমি অফিসে কাজ করাতে হয়, যেই সিস্টেমে তদবির করে চাকরি নিতে হয়, যেই সিস্টেমে কোন একটা কাজের জন্য নেতার পিছনে ঘুরতে হয়- এই করাপটেড সিস্টেমের বিরুদ্ধে ছিলো এই অভ্যুত্থান। কিন্তু চব্বিশের অভ্যুত্থানের ছয়টা মাস যাওয়ার পরে আমরা দেখলাম ঐ সিস্টেমগুলো কিছুটা কমলেও আবার আগের মতো বাড়তে শুরু করেছে। বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না।

তিনি বলেন , যদি কোন জেলা বা উপজেলায় প্রশাসন দলীয় প্রশাসন হিসেবে কাজ করে, ঐ প্রশাসনের বিরুদ্ধে অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। আমি স্পষ্টভাবে বলি- কোন জেলা, উপজেলা কিংবা ইউনিটের প্রধান; কোন ইউএনও, ওসি, ডিসি কিংবা এসপি যদি কোন দলের পারপাস সার্ভ করে, তাহলে ঐ নির্দিষ্ট জায়গায় জনগণের সেবায়, জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের প্রশাসক হিসেবে তাদের থাকার আর কোন অধিকার নাই। আমরা ঐক্যবদ্ধভাবে সকল দল তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা চাই তারা জনগণের সেবক হিসেবে, দেশের সেবক হিসেবে কাজ করে। যদি করে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব-আমাদের কোন সমস্যা নেই।

সারজিস আরও বলেন, আপনাদের একটা বিষয় পরিষ্কার করতে চাই- আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার নতুন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে অন্য যে কোন রাজনৈতিক দলের নেতাকর্মী যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে তাহলে আমরাও এর শেষ দেখে ছাড়বো। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই- এই বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বড় কোন স্বৈরাচার হতে পারে না, হতে দেওয়া হবে না। কেউ যদি আমাদের নেতাকর্মীদের রাজনৈতিক কাজে বিন্দুমাত্র বাঁধা দেয়, ভয় দেখানোর কিংবা অসৎ উদ্দেশ্য প্রকাশ করার চেষ্টা করে সেটা আমরা রাজনৈতিকভাবে এবং আইনগত ভাবে মোকাবেলা করবো। আমরাও দেখবো আপনি কত বড় নেতাগিরি করতে পারেন আর আমরা কতদূর যেতে পারি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজ এবং সঞ্চালনা করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ডা. কামরুল ইসলাম দর্পন, বোদা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, পঞ্চগড় জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আবু কায়েস বাবু এবং সদস্য সচিব মেহেদী হাসান অপু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এক টাকা হারাম আমাদের পেটে যাবে না: সারজিস আলম

আপডেট সময় ১২:২৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫