ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এক জরিপে হাড্ডাহাড্ডি লড়াই, দুটিতে বিএনপি এগিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরইমধ্যে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। ভোটে কোন জোট জিতবে এ নিয়ে জল্পনার শেষ নেই। চলছে নানা জরিপও। ভোটকে কেন্দ্র করে তিনটি জনমত জরিপ প্রকাশ পেয়েছে, যেখানে ভোটের হার, আসনভিত্তিক অবস্থান ও ভোটারদের রাজনৈতিক ঝোঁক নিয়ে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র।

গতকাল সোমবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি), এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এবং ন্যাশনালিস্ট রিসার্চ সেল–এ তিন প্রতিষ্ঠানের জরিপে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস দেওয়া হয়েছে। তিন জরিপেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ও জামায়াত জোটের নাম এসেছে। এক জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ও দুটিতে বিএনপি জোটকে বড় ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে।

ভোটে বিএনপি, আসনে জামায়াত এগিয়ে, বলছে আইআইএলডি
আইআইএলডির প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, মোট ভোটের হারে বিএনপি নেতৃত্বাধীন জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে। জরিপ অনুযায়ী, বিএনপি জোটকে ভোট দিতে আগ্রহী ৪৪ দশমিক ১ শতাংশ মানুষ, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতি সমর্থন ৪৩ দশমিক ৯ শতাংশ মানুষের। দুই জোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।

তবে আসনভিত্তিক হিসাবে ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপে বলা হয়, জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ১০৫টি সংসদীয় আসনে, আর বিএনপি জোট এগিয়ে আছে ১০১টি আসনে। এছাড়া ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন ১৯টি আসনে।

এ জরিপে দেশের ৩০০ আসনের ৬৩ হাজার ১১৫ জন ভোটারের মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারীদের ৯২ শতাংশ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম জানান, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দিন ধরে এ জরিপ চালানো হয়।

২০৮ আসনে বিএনপি জোটের জয় দেখছে ইএএসডি
আইআইএলডির জরিপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন পূর্বাভাস দিয়েছে ইএএসডি। সংস্থাটির জরিপে বলা হয়, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টির মতো সংসদীয় আসনে জয় পেতে পারে। অপরদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের পাবে ৪৬টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয় পেতে পারেন। সেই সঙ্গে ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত এ জরিপকে এবারের সবচেয়ে বড় নমুনার জরিপ বলে দাবি করেছে ইএএসডি। জরিপ অনুযায়ী, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ সমর্থন। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আরও বেশি–৭১ দশমিক ১ শতাংশ।

ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বলেন, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের বড় একটি অংশ এবার পরিবর্তনের পক্ষে। তাদের মধ্যে ৮০ শতাংশ বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে আরও বলা হয়, ৬৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচন শেষে বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে।

বিএনপি ২২০ আসন পেতে পারে, বলছে ন্যাশনালিস্ট রিসার্চ সেল
তৃতীয় জরিপটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল। সংগঠনটির জরিপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২২০টি আসন এবং জামায়াতে ইসলামী ৫৭টি আসন পেতে পারে। এছাড়া জাতীয় পার্টি ৫টি, এনসিপি ২টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।

এ জরিপে ৩০০ জন উত্তরদাতার মতামত নেওয়া হয়। এর মধ্যে ৭৭ শতাংশ বিএনপিকে এবং ১৬ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানান। সংগঠনটির দাবি, জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। গণভোট প্রসঙ্গে ৪৯ শতাংশ এখনও সিদ্ধান্তহীন, ৩০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এক জরিপে হাড্ডাহাড্ডি লড়াই, দুটিতে বিএনপি এগিয়ে

আপডেট সময় ০২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬