ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এক্সে অ্যালগরিদম নিয়ন্ত্রণ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ইলন মাস্ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

এক্সের (সাবেক টুইটার) অ্যালগরিদম নিয়ন্ত্রণ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটিতে পুরোপুরিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর পরামর্শব্যবস্থা চালু করা হবে। এ জন্য ব্যবহারকারীদের ফিডে আধেয় (কনটেন্ট) দেখার পরামর্শ দেওয়া অ্যালগরিদমের পদ্ধতি বা হিউরিস্টিকস (মানব-নির্ধারিত নির্দেশনা) মুছে ফেলা হবে।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্মটি থেকে সব হিউরিস্টিকস মুছে ফেলা হবে।

এই পরিবর্তনের পর এক্সের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘গ্রোক’ ব্যবহারকারীর আগ্রহ ও আচরণের ভিত্তিতে সর্বাধিক প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট বাছাই করে দেখাবে। এর ফলে পোস্ট কার, সেটার চেয়ে পোস্ট কতটা মানসম্মত ও প্রাসঙ্গিক— তা-ই গুরুত্বপূর্ণ হবে।

এছাড়া ব্যবহারকারীরা তাদের ফিডে কী দেখবেন, সে বিষয়ে বর্তমানের তুলনায় আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এক্সে অ্যালগরিদম নিয়ন্ত্রণ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ইলন মাস্ক

আপডেট সময় ০৯:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫