ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ, বৈদেশিক ঋণ ৫৩ কোটি ২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেবেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো—

রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো এগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন এবং জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প। গাজীপুর সিটি কর্পোরেশনের ১-৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, অস্ট্রেলিয়ার ক্যকবেরায় বাংলাদেশ চ্যাঞ্চারী ভবন নির্মাণ, কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ, বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরী সম্প্রসারণ।

এছাড়া ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর, রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমুহের পুনর্বাসন ও মান উন্নয়ন, রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পূর্নবাসন ও মান উন্নয়ন প্রকল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫