ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গণ-অভ্যুত্থান পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই ব্যাপক কারচুপি, অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘ভোট গ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোর করে স্বাক্ষর নিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। কিছু কেন্দ্রে জামায়াতের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দিয়ে জালভোট দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শ্রীবর্দী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেয়া হয়েছে। প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।’

গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার

আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬