ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের যারা নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ তাদের ইতোমধ্যেই চিহ্নিত করেছে। ভোটের মাধ্যমেই এসব শক্তিকে প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গণসংযোগকালে বিভিন্ন কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকায় পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন।

কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে চাপের কোনো জায়গা নেই।’
দেবীদ্বারের সাধারণ মানুষ, প্রবাসী, তরুণ-যুবসমাজ ও নারীরাই তার প্রধান শক্তি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও গোপন ব্যালটে প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটবে।

ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি হলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

‘বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি নয়- নেতাকে মানুষের মাঝেই থাকতে হবে, তবেই রাজনীতি হবে জনবান্ধব’ বলেন তিনি।
দুর্নীতির ভয়াবহ প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘আজ দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দুই হাজার টাকার কার্ড পেতেও তিন হাজার টাকা ঘুষ দিতে হয়। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতেই রাজনীতিতে এসেছি।’ তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি কখনোই বিনিয়োগের টাকা তুলে আনার মাধ্যম হতে পারে না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে এনসিপির এই নেতা বলেন, তিনি রাজনীতিতে এসেছেন সম্মান ও মানুষের সেবা করার মানসিকতা নিয়ে। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতির সঙ্গে তিনি বা তার সমর্থকরা কখনো জড়িত নন বলেও দাবি করেন তিনি। গত দেড় বছরে কোনো হাট-বাজার বা যানবাহন দখলের রাজনীতিতে জড়াননি বলেও জানান।

গণসংযোগকালে শাপলাকলিতে ভোট চেয়ে তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন দেবীদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও দেবীদ্বার সদর শান্তি রোডে একাধিক উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি।

পাশাপাশি বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত

আপডেট সময় ০১:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬