ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

উন্মুক্তভাবে ভোট গণনার চ্যালেঞ্জ সারজিসের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী নওশাদ জমিরকে উন্মুক্তভাবে ভোট গণনার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে বিএনপি প্রার্থীর প্রতি এ আহ্বান জানান তিনি।

এ সময় সারজিস আলম অভিযোগ করেন, ‘ফলাফল ঘোষণার পর থেকে তারা আমাদের শত শত নেতাকর্মীকে হুমকি দিচ্ছে। ৩০টার ওপরে জায়গায় আমরা এখন পর্যন্ত পেয়েছি যেখানে আমাদের নেতাকর্মীদের আক্রমণ করা হয়েছে।

কয়েকটা জায়গায় তাদের রক্তাক্ত করা হয়েছে, তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে, দোকানপাটে হামলা করা হয়েছে।’
তিনি বলেন, ‘পোলিং এজেন্টসহ নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা বলে মনে হয়েছে যে এই পঞ্চগড়-১ আসনে তারা শুধু তাদের প্রশাসনকে অপব্যবহার করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে গণমানুষের কাছে তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই। আমাদের এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে।

৮০ কেন্দ্রের প্রকাশিত ফলাফলে আমরা ৭ থেকে ৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও পরে আর ফল প্রকাশ না করে একবারে ১৫৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা তাদের এইটুকু বলতে চাই তাদের যদি সৎ সাহস থাকে এই আসনের সব ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই তারা সৎ সাহস থাকলে এই পুনরায় যে গণনা উন্মুক্তভাবে গণনা হবে এই গণনার চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক।’
তিনি আরো বলেন, ‘আজ দেখলাম পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি আওয়ামী লীগের অফিস নিজ হাতে উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে বোঝা গেল যে এই নির্বাচনে বিএনপি এবং তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ব্যবহার করে, ইন্টারনাল আঁতাত করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

উন্মুক্তভাবে ভোট গণনার চ্যালেঞ্জ সারজিসের

আপডেট সময় ০১:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬