ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইহুদিদের নিউ ইয়র্ক ছাড়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মামদানির জয় নিশ্চিতের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিয়ে শুরু হয় ইসরায়েলিদের নেতিবাচক প্রচারণা।

নিউ ইয়র্কের তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়েই মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট নেতা জোরান মামদানি। তার এই ঐতিহাসিক বিজয়ের অন্যতম কারণ গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান।

এএফপি জানায়, মামদানিকে হামাস সমর্থক’ আখ্যা দিয়ে নিউ ইয়র্কের ইহুদিদের অ্যামেরিকা ছেড়ে ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি প্রবাসী কল্যাণ ও ইহুদিবিদ্বেষ দমন মন্ত্রী আমিচাই চিকলি।

এক্সে দেয়া এক বার্তায় মামদানির কঠোর সমালোচনা করেন চিকলি। তার মতে, ‘বৈশ্বিক স্বাধীনতার প্রতিকৃতি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক শহরের চাবি এখন এক হামাস সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও ওয়াশিংটনে আল-কায়েদার সন্ত্রাসী হামলার দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, মামদানির দৃষ্টিভঙ্গির সঙ্গে সেসব ধর্মান্ধ জিহাদিদের তেমন কোনো ব্যবধান নেই যারা ২৫ বছর আগে নিজেদের শহরের তিন হাজার মানুষকে হত্যা করেছিল।

ইসরায়েলি মন্ত্রী চিকলি তার এক্স পোস্টে আরও বলেন, ‘নিউইয়র্ক আর কখনোই আগের মতো হবে না। বিশেষত, ইহুদি সম্প্রদায়ের জন্য। শহরটি সজ্ঞানে, পায়ে হেঁটে এমন এক নরকের দিকে আগাচ্ছে, যেখানে লন্ডন ইতোমধ্যে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলে তাদের নতুন আবাস গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।’

মামদানি সব সময়ই ইহুদিবিদ্বেষের নিন্দা করেছেন। পাশাপাশি, তিনি ইসলামবিদ্বেষেরও সমালোচনা করেন। তিনি নিজেও এ ধরনের বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

দীর্ঘদিন থেকেই ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা দূর করার দাবি জানিয়ে আসছেন জোরান মামদানি। গাজার যুদ্ধকে ‘গণহত্যা’ দাবি করে ইহুদি সম্প্রদায়ের এক অংশের বিরাগভাজন হন তরুণ প্রজন্মের এই নেতা।

আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র পদ গ্রহণের পর ৩৪ বছর বয়সী মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইহুদিদের নিউ ইয়র্ক ছাড়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আপডেট সময় ০৮:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫