ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসলামাবাদে হাইকোর্টের পার্কিংয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলের দিকে জুডিশিয়াল কমপ্লেক্সের পার্কিং লটে এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে সাংবাদিকদের জানিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতাল কর্তৃপক্ষ।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা এবং এই দিক বিবেচনা করেই তদন্ত চলছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই “আত্মঘাতী বিস্ফোরণের” তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, ইসলামাবাদ অত্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে থাকা শহর। বিশেষ করে হাইকোর্ট ও জুডিশিয়াল কমপ্লেক্স এলাকা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিচারকদের চলাচলের কেন্দ্রবিন্দু। এত নিরাপত্তার মধ্যেও এ ধরনের হামলা পাকিস্তানের জন্য অত্যন্ত বিরল ও উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে, আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ভারত-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলার পেছনে থাকতে পারে বলে প্রাথমিক সন্দেহ করা হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স-এ পোস্ট করে বলেছেন, “পাকিস্তান এখন যুদ্ধাবস্থায় রয়েছে। ইসলামাবাদে এই হামলা আফগানিস্তান থেকে সরাসরি বার্তা। এটি আমাদের জন্য জাগরণের ডাক। আল্লাহর কসম, এর পূর্ণ জবাব দেবে পাকিস্তান।”

২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে পাকিস্তানে টিটিপি-সহ ইসলামপন্থী জঙ্গিদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সপ্তাহে ইস্তাম্বুলে পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই হামলাকে অনেকে কাবুলের ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন।

এর এক দিন আগেই উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিরা একটি ক্যাডেট কলেজে হামলা চালিয়েছিল। এই মুহূর্তে পুরো ইসলামাবাদে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসলামাবাদে হাইকোর্টের পার্কিংয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

আপডেট সময় ০৬:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫