ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ: পোপ লিও

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

খ্রিস্টান বিশ্বের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র কার্যকর সমাধান হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। তিনি বলেন, যদিও বর্তমান সময়ে ইসরায়েল এটি মানতে নারাজ, তবুও এটি একমাত্র উপায় যা চলমান সংঘাত শেষ করতে পারে।

রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবানন যাওয়ার সময় বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে পোপ এই মন্তব্য করেন। তিনি জানান, ভ্যাটিকান বহু বছর ধরে দুই রাষ্ট্রের সমাধানকে প্রকাশ্যে সমর্থন করে আসছে। পোপ আরও বলেন, তিনি বিষয়টি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথেও আলোচনা করেছেন এবং এরদোগান এই মতের সাথে একমত হয়েছেন।

এর আগে তুরস্ক সফরের সময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার জন্য পোপের প্রশংসা করেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে পোপের অবস্থান খুবই প্রশংসনীয় এবং আমরা এটি গুরুত্বসহকারে মূল্যায়ন করি।’

পোপ লিও চারদিনের তুরস্ক সফর শেষে রোববার লেবাননে পৌঁছান। বৈরুতিতে তাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় এবং সাধারণ জনগণও ফুলের পাপড়ি ছিটিয়ে, বাদ্যের তালে নেচে অভিনবভাবে স্বাগত জানায়।

সফরের অংশ হিসেবে তিনি তুরস্কে ক্যাথলিক ও অর্থডক্স চার্চের সম্মিলিত গণ প্রার্থনায় অংশ নেন। এছাড়া ঐতিহাসিক নীল মসজিদ পরিদর্শন ও দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক ইস্যুতে আলোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান ও অন্যান্য নেতাদের সঙ্গে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ: পোপ লিও

আপডেট সময় ০৯:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫