Deprecated: Creation of dynamic property ReduxFramework::$core_instance is deprecated in /home2/somokontho/public_html/wp-content/themes/template-pro/lib/redux/redux-core/inc/classes/class-redux-args.php on line 210

Deprecated: Creation of dynamic property ReduxFramework::$core_thread is deprecated in /home2/somokontho/public_html/wp-content/themes/template-pro/lib/redux/redux-core/inc/classes/class-redux-args.php on line 211
ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প
Deprecated: Creation of dynamic property ReduxFramework::$google_array is deprecated in /home2/somokontho/public_html/wp-content/themes/template-pro/lib/redux/redux-core/inc/fields/typography/class-redux-typography.php on line 1370

Deprecated: Creation of dynamic property Redux_Import_Export::$is_field is deprecated in /home2/somokontho/public_html/wp-content/themes/template-pro/lib/redux/redux-core/inc/extensions/import_export/import_export/class-redux-import-export.php on line 35
ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৬১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন: জরিপ Logo ঢাবিতে চা-শ্রমিকদের বঞ্চনার চিত্র তুলে ধরল নাটক ‘১৭০ টাকা’ Logo ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের Logo মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী Logo আমিও শ্রমিক পরিবার থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করছি : হান্নান মাসউদ Logo অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত Logo ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি Logo লাকসামে বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান

ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
চলমান যুদ্ধে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইসরায়েল— এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

যদিও তারই এক উপদেষ্টা দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কথাও বলেছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার উপদেষ্টা ডেভিড স্যাক্সের সতর্কতাকে গুরুত্ব না দিয়ে বলেন, ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন ডেভিড স্যাক্স। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ দিকে মোড় নিতে পারে। তার মতে, সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেয়া উচিত।

নিজের ‘অল-ইন’ পডকাস্টে স্যাক্স বলেন, যুদ্ধ যদি কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়তে পারে। এতে করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দীর্ঘ লড়াইয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে পারমাণবিক প্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়তে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

৬১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন: জরিপ

ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প

আপডেট সময় ০৬:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬