ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, চুক্তিটিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। ভেরোনায় এক সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালি শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ গ্যাস ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেলোনি জানান, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখা হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই চাপই শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করেছে। ২০২৭ সালের মধ্যে এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মেলোনি। তিনি এটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন এবং ধর্মীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রকে কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করলেও মেলোনি স্পষ্ট করেন, মিত্রদের মধ্যেও ভিন্নমত থাকা স্বাভাবিক। তার ভাষায়, “বন্ধু ও মিত্র হলে ভিন্নমত প্রকাশের সাহসও থাকতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

আপডেট সময় ০৭:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬