ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ইসরায়েলকে ড্রোন সহায়তা প্রদানের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেশটিকে সরাসরি হামলার হুমকি দিয়েছে তেহরান। এদিকে চলমান সংঘাতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, কিয়েভ এখন সেই যুদ্ধের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে।

ইব্রাহিম আজিজি তার বার্তায় উল্লেখ করেন, ইসরায়েলি শাসনগোষ্ঠীকে ড্রোন সহায়তা এবং বিমান বিধ্বংসী সরঞ্জাম দিয়ে সাহায্য করার মাধ্যমে ইউক্রেন কার্যত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার দাবি অনুযায়ী, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান এখন নিজের আত্মরক্ষার্থে ইউক্রেনের যেকোনো অঞ্চলে আঘাত হানার বৈধ অধিকার রাখে। তিনি বর্তমান ইউক্রেন সরকারকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, তাদের এই সিদ্ধান্ত পুরো দেশটিকে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়ার ব্যাপারে বারবার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। জেলেনস্কি দাবি করেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সম্পদ রক্ষায় সহায়তা করার জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সাহায্য চেয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক অংশীদাররাও ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা কামনা করেছে বলে তিনি উল্লেখ করেন। জেলেনস্কি এরই মধ্যে কিয়েভে তৈরি ড্রোন ইন্টারসেপ্টর এবং অভিজ্ঞ অ্যান্টি-এয়ারক্রাফট টিম ওই অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও গণমাধ্যমকে জানান।

তবে ইউক্রেনের এই প্রস্তাবের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ছিল মিশ্র। শুরুতে তিনি যেকোনো দেশের সহায়তা গ্রহণের পক্ষে কথা বললেও, গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জেলেনস্কির এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, ড্রোন প্রতিরক্ষায় আমেরিকার কারো সাহায্যের প্রয়োজন নেই। কারণ, তারা ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সেরা।

সূত্র: আরটি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের

আপডেট সময় ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬