ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম Logo সংবিধান সংস্কার পরিষদের শপথ ভঙ্গের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না সিইসি Logo হরমুজে জাহাজ চলাচলে বিকল্প রুট চালুর ঘোষণা ইরানের Logo বিএনপি খুব দ্রুত দমনমূলক অবস্থানে যাচ্ছে: আসিফ Logo ‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট Logo সংসদ ভবনের সাউন্ড সিস্টেম মেরামত ও রক্ষণাবেক্ষণে শত কোটি টাকার অনিয়ম! Logo পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo মাত্র ৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে বিরোধীদলীয় নেতা Logo ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান Logo হিজবুল্লাহপ্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

ইরান সংঘাতের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে পারে।

ফেব্রুয়ারির শেষদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি উঠে যায়।

রয়টার্সের প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন শুল্ক মার্চের ৩২৭ বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (প্রায় ৯ বিলিয়ন ডলার) হবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই সংঘাত অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। তেল ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এই সংঘাতই অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম

ইরান সংঘাতের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

আপডেট সময় ০৫:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে পারে।

ফেব্রুয়ারির শেষদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি উঠে যায়।

রয়টার্সের প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন শুল্ক মার্চের ৩২৭ বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (প্রায় ৯ বিলিয়ন ডলার) হবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই সংঘাত অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। তেল ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এই সংঘাতই অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481