ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে Logo তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ‘ধুরন্ধর ২’ Logo ইসরাইলে তীব্র হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, বাড়ছে হতাহত Logo দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির Logo এবারও নিরাশ করেননি সালমান, দেখা দিলেন অসুস্থ বাবাকে নিয়ে Logo ২৫ জ্বালানিবাহী ভেসেল খালাস, দেশের পথে আরো ২ Logo বর্তমান ব্যবস্থায় কথা বললে আর কাউকে গুম হতে হবে না : রিজভী Logo মোদি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা বন্দ্যোপাধ্যায় Logo ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হুমকি ইরানের Logo ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত

ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষক ত্রিতা পারসি।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ভালোভাবে এগোচ্ছে না এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, ‘ক্রমেই পরিষ্কার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প উপলব্ধি করছেন যুদ্ধটি তার পক্ষে যাচ্ছে না। তার সব ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ ইরানের ক্ষতি করলেও যুক্তরাষ্ট্রের ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে।’

পারসি আরও বলেন, ইরান ইতোমধ্যেই পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা দেখিয়েছে এবং এমনভাবে আঘাত হানতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে এর প্রভাব পড়বে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রাজনৈতিক সমর্থক গোষ্ঠীর মধ্যেও এই যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। শুরুতে তারা যুদ্ধের পক্ষে থাকলেও এখন তাদের মধ্যে অস্বস্তি দেখা দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে

ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক

আপডেট সময় ১০:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষক ত্রিতা পারসি।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ভালোভাবে এগোচ্ছে না এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, ‘ক্রমেই পরিষ্কার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প উপলব্ধি করছেন যুদ্ধটি তার পক্ষে যাচ্ছে না। তার সব ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ ইরানের ক্ষতি করলেও যুক্তরাষ্ট্রের ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে।’

পারসি আরও বলেন, ইরান ইতোমধ্যেই পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা দেখিয়েছে এবং এমনভাবে আঘাত হানতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে এর প্রভাব পড়বে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রাজনৈতিক সমর্থক গোষ্ঠীর মধ্যেও এই যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। শুরুতে তারা যুদ্ধের পক্ষে থাকলেও এখন তাদের মধ্যে অস্বস্তি দেখা দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481