ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে চার মুসলিম দেশ। রোববার পাকিস্তানের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে। শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই বৈঠকের লক্ষ্য হবে এমন একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করা, যা সংঘাত প্রশমনে সহায়ক হবে। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি কোথায় যাচ্ছে, চার দেশ কীভাবে বিষয়টি মূল্যায়ন করছে এবং কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এসব নিয়েই আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর থেকে ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে উল্লিখিত চারটি দেশই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে পাকিস্তান ইতোমধ্যে তেহরানের কাছে একটি মার্কিন প্রস্তাব পৌঁছে দিয়েছে এবং আলোচনার জন্য নিজেকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে। ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, সম্ভাব্য আলোচনা পাকিস্তান বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। যদিও তেহরান এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

আপডেট সময় ০৬:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬