ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২৫ মার্চ) জানিয়েছে যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, ‘বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান।’

তিনি আরও যোগ করেন, ‘এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়।’

এর আগে ইরান জানায়, রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৮০তম দফায় ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে ইসরাইলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনার একটি আবাসিক এলাকায় একটি ক্লাস্টার মিসাইল (গুচ্ছ ক্ষেপণাস্ত্র) আঘাত হেনেছে।

তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় কোনো অবিস্ফোরিত গোলাবারুদ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন।

এর আগে হিজবুল্লাহ কিরিয়াত শমোনাসহ ইসরাইলের বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর দাবি করেছিল।

সূত্র: আল জাজিরা ও মিডল ইস্ট আই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা

আপডেট সময় ১১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬