ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ইরান-ইসরায়েল ইস্যুতে ইসলামিক রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ থাকলে আন্তর্জাতিক মিডিয়া এককভাবে মুসলিমদের ওপর দায় চাপাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন।

সোমবার (২ মার্চ) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর সংলগ্ন একটি রেস্টুরেন্টে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আয়োজিত ‘মুসলিম বিশ্বের চলমান সংকট ও করণীয়” শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা হচ্ছে। হামলাগুলো কোথায় হচ্ছে সেটিও দেখতে হবে। সেসব দেশে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। কোনো মুসলিম দেশের দ্বারা যেন অপর মুসলিম দেশের ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি বিশ্বে যাই ঘটুক না কেন আন্তর্জাতিক মিডিয়াগুলো মুসলমানদের উপর দায় চাপিয়ে দেয়। আমি মনে করি- আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আন্তর্জাতিক মিডিয়াগুলো মুসলমানদের উপর কোন দায় চাপাতে পারবেনা এবং আমরা মুসলিম বিশ্বের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারব।

বক্তব্যে জুলাইয়ে ফ্যাসিবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন এস এম জাহাঙ্গীর হোসেন।

আয়োজনে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, মুসলিম বিশ্বের প্রশ্নে ইসরাইল, ভারত এবং বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের অবস্থান একই সমীকরণে। ইরান, সৌদি আরবসহ অন্যান্য রাষ্ট্রের ভূমিকা আমাদের ব্যথিত করে। আমরা দেখি সৌদি আরব প্রায়শই আমেরিকার পক্ষে অবস্থান গ্রহণ করে যা অত্যন্ত দুঃখজনক।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’

আপডেট সময় ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬