ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানে সামরিক ক্ষমতা প্রয়োগে ভোটাভুটি, হারলেন নাকি জিতলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করার জন্য আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি পাস হয়নি। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে পড়েছে ৪৭ ভোট এবং বিপক্ষে ৫৩ ভোট। খবর বিবিসির।

ভোটাভুটিতে দলীয় অবস্থানই মূলত প্রাধান্য পেয়েছে। অধিকাংশ ডেমোক্র্যাট প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও রিপাবলিকানরা এর বিপক্ষে অবস্থান নেন। তবে রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল ডেমোক্র্যাটদের সঙ্গে মিল রেখে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারমান রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে আরও সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করা যেত। এতে বলা হয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান সংঘাত থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে।

ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে অধিকাংশ রিপাবলিকান আইনপ্রণেতা এই প্রস্তাব আটকে দেয়ার পক্ষে অবস্থান নেন, যদিও কেউ কেউ বলেছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তারা ভবিষ্যতে অবস্থান বদলাতে পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। তাই ইরান সংক্রান্ত সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে আলোচনা এখানেই শেষ হচ্ছে না। আগামীকাল একই ধরনের প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানে সামরিক ক্ষমতা প্রয়োগে ভোটাভুটি, হারলেন নাকি জিতলেন ট্রাম্প

আপডেট সময় ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬