ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুয়েতে ইরানের হামলায় ভারতীয় নিহত Logo এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: এনসিপি নেত্রী ডা. মিতু Logo আরব আমিরাতে মার্কিন রাডারে ড্রোন হামলা করেছে ইরান Logo জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রফেসর ইউনূস Logo ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার Logo ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ Logo আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান Logo ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন Logo জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সংসদে বিল পাস হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে চলমান যুদ্ধ বন্ধ করতে বসা বৈঠকের আগে পা পিছলে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৯ মার্চ) ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’এর শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তার ছেলে আলী দার বিষয়টি নিশ্চিত করেছেন। কূটনীতিকদের অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।

ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে আলী দার জানান, আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কুয়েতে ইরানের হামলায় ভারতীয় নিহত

ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে চলমান যুদ্ধ বন্ধ করতে বসা বৈঠকের আগে পা পিছলে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৯ মার্চ) ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’এর শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তার ছেলে আলী দার বিষয়টি নিশ্চিত করেছেন। কূটনীতিকদের অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।

ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে আলী দার জানান, আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481