ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ইরানে মার্কিন অভিযান এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সেতু ও বিদ্যুৎ অবকাঠামো এখনও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে বলেও জানান তিনি।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইরানে যা অবশিষ্ট আছে মার্কিন সেনারা এখনও সেগুলো ধ্বংস করা শুরুই করেনি। সেতু আছে, তারপর বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে!’

এর কয়েক ঘণ্টা আগে তিনি জানান, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করা হয়েছে।

গত এক মাসের যুদ্ধে ইরানের বড় বড় সামরিক স্থাপনার অধিকাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে ট্রাম্প বারবার দাবি করে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুত করতে হবে!’

এর মাধ্যমে তিনি সম্ভবত তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প

আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬