ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে: ইব্রাহিম জুলফাকারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে। খবর আল জাজিরার।

ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন নিজের সঙ্গেই আলোচনা করছো?

তার এই মন্তব্য আসে একদিন পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন—মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী।

জুলফাকারি আরও বলেন, আমাদের মতো মানুষের সঙ্গে তোমাদের মতো মানুষের কখনোই মিল হতে পারে না। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্বীকার না করবে যে আঞ্চলিক স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর মাধ্যমেই নিশ্চিত হয়, ততদিন পর্যন্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগের অবস্থায় ফিরবে না। যুদ্ধের আগের জ্বালানির মূল্যও আর ফিরে আসবে না।

তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বাকযুদ্ধকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স ও আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে: ইব্রাহিম জুলফাকারি

আপডেট সময় ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬