আপডেট সময়
১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩
বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, সংসদে তিনি বলেন, ‘গতকালও বলেছিলাম, আমরা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করছি।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান—এই দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখা জরুরি। আর সে কারণেই দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলার চেষ্টা চলছে।
’
এর মধ্যেই খবর আসে, জানুয়ারি থেকে ইরানে আটক থাকা দ্বিতীয় জাপানি নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সোমবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপ করেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই আলোচনায় টোকিও আবারও তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলেছে, পরিস্থিতি দ্রুত শান্ত করা খুবই জরুরি।
হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।