ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই। শহীদ হয়েছেন। তিনি শাহাদাত বরণ করায় কি ইরান নতজানু হবে ? নাকি আরেকজন খামেনি লাগবে ?
একজন কেন্দ্রীয় নেতাকে সরিয়ে দিলে কি সব কাঠামো ভেঙে পড়ে? নির্বিঘ্নে ক্ষমতার রদবদল হয়? অভিজ্ঞতা বলছে, বিষয়টি এত সরল নয়। খামেনির পরের ইরান হয়তো হস্তক্ষেপপন্থীদের কল্পনায় আঁকা ছবির সঙ্গে মিলবে না। এমনই প্রশ্ন তুলেছেন জার্মানির ফিলিপস-ইউনিভার্সিট্যাট মারবুর্গ-এর মধ্যপ্রাচ্য অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজানেগান । যেটি আল জাজিরাতে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজানেগান মনে করেন, লিবিয়া ও আফগানিস্তানের যুদ্ধের ফল সরলরৈখিক নয়। তা প্রায়ই অপ্রত্যাশিত ও দীর্ঘস্থায়ী অবক্ষয়ের সূচনা করে। খামেনির মৃত্যু একটি যুগের প্রতীকী ইতি টানতে পারে, কিন্তু ইতিহাসের পরিসংখ্যান বলছে—এ ধরনের সহিংস ভাঙনের সম্ভাব্য ফল অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী অস্থিরতা ও প্রাতিষ্ঠানিক ক্ষয়, পুনর্গঠন নয়।

তিনি মনে করেন, অস্থিরতা বাড়বে। দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়বে। ইরান তো জানে যুক্তরাষ্ট্র পরাক্রমশালী এবং সেটা জানার পরও যখন লড়ে চলেছে তার মানে তারা লড়াই চালিয়েই যাবে। সহজে হার মানবে না। ফলে অনিরাপত্তার একটা সমাজে ইতোমধ্যে ঢুকে পড়েছে ইরানি সমাজ।

শক্তিশালী মধ্যবিত্ত না থাকায় শূন্যস্থান দখল করতে পেরেছে সশস্ত্র গোষ্ঠী বা নিরাপত্তা কাঠামোর উগ্র অংশ। আবার এটাও ঠিক ,আইআরজিসি ও ইরানের একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী বাসিজের কট্টর অংশ, যারা নতুন ব্যবস্থাকে নিজেদের অস্তিত্বের হুমকি মনে করে, তারা শান্তিপূর্ণভাবে মিলেমিশে যাবে এ আশা অলীক।

অন্যদিকে সীমান্ত অঞ্চলে বালুচ, কুর্দি ও আরব সম্প্রদায়ের দীর্ঘদিনের ক্ষোভ পূর্ণমাত্রার বিচ্ছিন্নতাবাদে রূপ নিতে পারে।

নিরাপত্তা নেতৃত্ব ক্ষতিগ্রস্ত থাকলে বিচ্ছিন্নতাবাদ ও মিলিশিয়া রাজনীতির ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। এসব কারণেই ইরানের ভেতর নিশ্চয়ই রয়েছে আরেক খামেনি। কারণ ইরানের একজন খামেনি লাগবেই

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি

আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬