ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কুদস-দিবস পালন করেই ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল।

এর কিছুক্ষণ পরই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম ঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা-ও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আলজাজিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল

আপডেট সময় ১০:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬