ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ইরানের নেতৃত্ব বদলানো উচিত, ভালো নেতার জন্য প্রার্থীও আছে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো সরিয়ে দেওয়া উচিত এবং দেশটির জন্য ‘ভালো নেতা’ হতে পারেন—এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থীর কথাও তার মাথায় আছে।

ট্রাম্প বলেন, ‘আমরা সেখানে গিয়ে সবকিছু পরিষ্কার করতে চাই।’ বৃহস্পতিবার (০৬ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকার বরাত এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

তিনি আরও বলেন, ‘আমরা এমন কাউকে চাই না, যে দেশটি পুনর্গঠনে ১০ বছর সময় নেবে।’

ট্রাম্প দাবি করেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার মনে কয়েকজনের নাম আছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি। তিনি বলেন, তার তালিকায় থাকা ব্যক্তিরা যেন যুদ্ধের মধ্যে বেঁচে থাকেন—সেজন্য তিনি নজর রাখছেন।

এর আগে, শনিবারও এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেন, কে নেতৃত্ব দেবেন তা তিনি নিশ্চিত নন, তবে মজা করে বলেন যে এক সময় ইরানি কর্মকর্তারাই হয়তো তার কাছে জানতে চাইবেন তিনি কাকে পছন্দ করেন।

এদিকে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসির ‘নাইটলি নিউজ’ অনুষ্ঠানের উপস্থাপক টম লামাসকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি স্থল অভিযান চালায়, সে পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত রয়েছে।

আরাগচির এ মন্তব্যকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে স্থল অভিযান চালানোর কথা তিনি বিবেচনা করছেন না।

ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো যা ছিল সবই হারিয়েছে।’

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে হামলার গতি ও তীব্রতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ইরানের নেতৃত্ব বদলানো উচিত, ভালো নেতার জন্য প্রার্থীও আছে’

আপডেট সময় ১১:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬