ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত ও নৌ অবরোধের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। দুই দিনের ব্যবধানে ইরানের খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি ইরানি তেল ট্যাংকারে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে, নিজেদের জলসীমায় আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

বুশেহরের ডেপুটি গভর্নর জানিয়েছেন, খার্গ দ্বীপের কাছে নোঙর করা খালি তেল ট্যাংকার ‘বেলমা এনআই২২’-এর ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে এই আঘাত হানা হয়। উল্লেখ্য, দুই দিন আগেও এই একই ট্যাংকারে হামলা চালিয়ে অকেজো করার দাবি করেছিল মার্কিন বাহিনী।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজটি ইরানের নৌবাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি পারাপারের চেষ্টা করছিল, যার পরিণতিতে এই হামলা চালানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের

আপডেট সময় ০৩:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬